প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ০২:৫১:২৬
প্রজন্ম ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) কালিয়াকৈর উপজেলার ড্রেসম্যান লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, ড্রেসম্যান লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেয়। পরে শ্রমিকরা কারখানার সরবরাহকৃত পানি পান করে।
এরপর শ্রমিকদের মধ্যে অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্ট শুরু হয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।
কারখানা এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম জানান, অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অনেক কল ডুবে যায়। শ্রমিকরা ওইসব কলের পানি পান করে কারখানায় কাজে এসে অসুস্থ হয়ে পড়েছে। তবে কারখানার পানিতে কোন সমস্যা নেই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পানি পান করে পোশাক কারখানার কিছু শ্রমিক অসুস্থ হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে সেনাবাহিনী: সেনাপ্রধান
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই
গাজীপুরে পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ
মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ দলের-ককটেল বিস্ফোরণ, আটক ৩
অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে সই, স্বাগত বিশ্ব নেতাদের
রোনালদোকে বদলি না করার ব্যাখ্যা দিলেন কোচ
দাম বাড়লেও ভ্যাট প্রত্যাহারে স্বর্ণের ভরিতে কমল ৯০১৩ টাকা
এবতেদায়িসহ জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদরাসা জাতীয়করণ দাবি