সংসদে মুফতি আমির হামজা

এবতেদায়িসহ জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদরাসা জাতীয়করণ দাবি

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ০১:০৬:১১

এবতেদায়িসহ জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদরাসা জাতীয়করণ দাবি

প্রজন্ম ডেস্ক:  বিএনপি সরকারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা। 

তিনি বলেছেন, এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, এটি শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। জাতীয় বাজেট জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যম হওয়া উচিত।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

আমির হামজা বলেন, সরকার বলছে বাজেট নিয়ে নাকি আনন্দের বন্যা বইছে। অথচ বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এগুলো সরকার দেখছে না। তাহলে যারা বাজেট নিয়ে বিক্ষোভ করছেন তারা কি দেশের মানুষ না? 

তিনি আরও বলেন, গতানুগতিক কথায় সমস্যার সমাধান হবে না। অর্থপাচার ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট কোনো পলিসি জনগণের সামনে স্পষ্ট নয়। বিগত বছরগুলোর মতো এই বাজেটের টাকাও যেন সরকারি দলের লোকজন বিদেশে পাচার করতে না পারে তার নিশ্চয়তা চান তিনি।

মাদরাসা শিক্ষার অবহেলার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মাদরাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত। এবতেদায়ি মাদরাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদরাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার, বীজ এবং শুল্কমুক্ত কৃষি সরঞ্জাম সরবরাহের দাবি জানান আমির হামজা।
 

এ সম্পর্কিত খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না :  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে সেনাবাহিনী: সেনাপ্রধান

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

গাজীপুরে পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ দলের-ককটেল বিস্ফোরণ, আটক ৩

অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে সই, স্বাগত বিশ্ব নেতাদের

রোনালদোকে বদলি না করার ব্যাখ্যা দিলেন কোচ

দাম বাড়লেও ভ্যাট প্রত্যাহারে স্বর্ণের ভরিতে কমল ৯০১৩ টাকা

এবতেদায়িসহ জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদরাসা জাতীয়করণ দাবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ