প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ০২:৫১:২৬
প্রজন্ম ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।
গ্রেপ্তার সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। রোববার (১৪ জুন) তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগ মৃধা গ্রেপ্তার থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে খালেদা জিয়া উপহারটি গ্রহণ করে সোহাগের পরিবারের আর্থিক স্বচ্ছলতার কথা বিবেচনা করে গরুটি তাকে ফিরিয়ে দেন। পরবর্তীতে চলতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেছিলেন সোহাগ মৃধা।
আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে : সারজিস আলম
নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫
তিস্তাসহ নদী অববাহিকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: পরওয়ার
সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল
অক্টোবরে নির্বাচনের প্রস্ততি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা
গোল সংখ্যা সমান: কেন মেসির চেয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে?
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, প্রজ্ঞাপন জারি