প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ০১:৫৬:২৮
প্রজন্ম ডেস্ক: প্রায় চার মাসের সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ইরানি প্রতিপক্ষ মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
জি৭ শীর্ষ সম্মেলনের পর ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে বুধবার নৈশভোজের সময় ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের কিছুক্ষণ আগে হাতে কলম নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বসে থাকা নেতাদের বলেন, ‘এটা সহজ ছিল না, এটুকু আমি বলতে পারি।
এরপর তিনি কাগজে স্বাক্ষর করে সেটি অতিথিদের সামনে তুলে ধরেন।
প্রাসাদ থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন ডোনাল্ট ট্রাম্প বলেন, ‘আমি মাত্র স্বাক্ষর করেছি।
’ ভারতে ইরান দূতাবাসও শান্তি চুক্তিতে স্বাক্ষরিত নথি হাতে থাকা মাসুদ পেজেশকিয়ানের ছবি প্রকাশ করেছে।
১৪ দফা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধ করার কথা বলা হয়েছে, যার মধ্যে লেবাননের সংঘাতও অন্তর্ভুক্ত।
দুই দেশ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার করেছে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা, ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা এবং জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়ার বিষয়ও রয়েছে।
এ ছাড়া ইরানের জন্য অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি যুক্তরাষ্ট্র-সমর্থিত অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির কথাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
মেমোরেন্ডামে বলা হয়েছে, ইরান আবারও নিশ্চিত করেছে, তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না। পাশাপাশি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে ভবিষ্যতে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে আলোচনা করার কথাও এতে উল্লেখ রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে এবং এখন এর বাস্তবায়ন পরীক্ষা করার সময়।
বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
ইমানুয়েল ম্যাখোঁ বলেন, ‘এই চুক্তি স্থায়ী শান্তির পথ খুলে দেবে এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর সুযোগ তৈরি করবে। তার মতে, এতে জ্বালানির দামও কমতে পারে, যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক হবে।’
অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে। দেশটি এই সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘এই চুক্তি দেখায় যে দুই পক্ষ আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানে অঙ্গীকারবদ্ধ।’
তিনি বলেন, ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং অবিলম্বে কার্যকর হবে। প্রথম ধাপে ইরান সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করবে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, তার কূটনৈতিক উদ্যোগ এবং শান্তিপূর্ণ সমাধানের প্রতি অটল অবস্থান আবারও এমন একটি সংঘাত শেষ করতে সাহায্য করেছে, যা পুরো অঞ্চল এবং তার বাইরেও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত।
সূত্র: বিবিসি
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে সেনাবাহিনী: সেনাপ্রধান
অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে সই, স্বাগত বিশ্ব নেতাদের
রোনালদোকে বদলি না করার ব্যাখ্যা দিলেন কোচ
আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি
এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা
সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি
সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার