প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৯:২৩
প্রজন্ম ডেস্ক: ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীরা মক্কায় ড্রোন হামলা করার পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার সময় এসে গেছে বলে মনে করে পাকিস্তান। গত কাল বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।
সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমরা মক্কা চুক্তির অংশীদার হিসেবে নিজেদের দায়িত্ব পালন করব এবং আমরা মনে করি, এ চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে। কারণ খোদ মক্কায় হামলা হয়েছে।”
গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে ইসলামা ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র শহর মক্কার দিকে একটি বিস্ফোরকবাহী ড্রোন ধেয়ে আসে, তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই সেটিকে আটকে দিয়ে ধ্বংস করে দেয় সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী।
এই ড্রোন হামলার জন্য ইয়েমেনের হুথি গোষ্ঠীকে দায়ী করে বিবৃতি দিয়েছে সৌদি আরব, তবে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, “আমাদের লক্ষ্যবস্তুগুলো সৌদি আরবের জ্বালানি ও সামরিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট। ধর্মীয় বা পবিত্র কোনো স্থাপনাকে কখনও আমরা লক্ষ্যবস্তু করি না।”
এদিকে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হুথি বাহিনীকে সতর্কবার্তা দিয়ে খাজা আসিফ বলেছেন, “পরবর্তীতে যদি কখনও মক্কায় হামলা হয়, তাহলে পাকিস্তান মক্কা চুক্তি সক্রিয় করার জন্য অপেক্ষা করবে না। কারণ পাকিস্তান মনে করে, ধর্মীয় স্থাপনা ও স্থান রক্ষা করা একটি পবিত্র কর্তব্য।”
সূত্র : জিও টিভি
বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার
আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
ঢাবিতে নিকাব পরায় শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ বলার প্রতিবাদে প্রক্টর বরাবর স্মারকলিপি
গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে
উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী