প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ০৩:২৯:২০
রপ্রজন্ম ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেছা হলের একটি কক্ষে মাদকদ্রব্য রাখা ও সেবনের অভিযোগে দুই ছাত্রীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর মধ্যে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান জাবির রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান।
বহিষ্কৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের এক ছাত্রী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের এক ছাত্রী।
হল সূত্রে জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনা সামনে আসার পর একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত দুই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’ লঙ্ঘন করেছেন।
এই অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেকোনো বিভাগ, ইনস্টিটিউট কিংবা আবাসিক হলে দেশি-বিদেশি সব ধরনের মাদকদ্রব্য রাখা, সেবন করা বা এর ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ওই দুই ছাত্রীকে আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার পাশাপাশি তাদের হলের সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এর মধ্যে এক ছাত্রীর অপরাধের মাত্রা বিবেচনায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে নিয়মিত মামলা দায়েরের জোরালো সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে একটি বিশেষ অভিযান চালায় হল প্রশাসন। সেই অভিযানে কক্ষটি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কক্ষটি মূলত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্রীর নামে বরাদ্দ ছিল। অভিযানের সময় সেখানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী উপস্থিত ছিলেন।
সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল
অক্টোবরে নির্বাচনের প্রস্ততি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা
খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩
কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, শেষ আটে নরওয়ে
গোল সংখ্যা সমান: কেন মেসির চেয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে?
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর
এক যুগেও সংস্কার হয়নি কয়রার উপকূল রক্ষা বেড়িবাঁধ, দুর্ভোগে হাজারো মানুষ
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত: ডা. শফিকুর রহমান
জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়