প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ০২:৩৫:২৭
প্রজন্ম ডেস্ক: আর মাত্র এক সপ্তাহ পরই উদ্যাপিত হবে ঈদুল আজহা। এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এরই মধ্যে দেশের ১১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের সব অঞ্চলে একই ধরনের আবহাওয়া থাকবে না। কোথাও থাকতে পারে স্বস্তির বৃষ্টি, আবার কোথাও অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহের দাপট।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে ঈদের নামাজ ও কুরবানিসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাজধানীবাসীকে গরমের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে।
অন্যদিকে, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম। এসব এলাকায় গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ মে) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
তবে এই স্বস্তিদায়ক আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, আগামী ২৬ মে থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
টেকনাফে ৫ কেজি আইস ও ৪ লাখ ইয়াবা উদ্ধার
বিশেষ ব্যবস্থায় এইচএসসি দিল বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা ৩৪ জন
রাবির ৩৪ বিভাগে শিক্ষকসংকট, ৫৬ শিক্ষার্থীর বিপরীতে ১ শিক্ষক
হালাল পণ্যের সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়
রাজধানীতে ১৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম
দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী
জামায়াত আমিরের মতবিনিময় সভায় যোগ দিলেন সেসব সংবাদপত্রের সম্পাদক
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : প্রতিমন্ত্রী হুমায়ুন