হাম মোকাবিলায় চিকিৎসকদের পর্যাপ্ত সময় দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ০৫:২৭:২৩

হাম মোকাবিলায় চিকিৎসকদের পর্যাপ্ত সময় দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রজন্ম ডেস্ক: হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের শনাক্তে মাইকিংসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে এক যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ডে কোনো সংকট নেই, প্রয়োজনে আরও বাড়ানো হবে। বাসায় বাসায় গিয়ে টিকা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

টিকা নিয়ে বিভিন্ন মহলে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে কিছু সিরিঞ্জের ঘাটতি রয়েছে। তবে মাসিক চাহিদা অনুযায়ী নতুন সিরিঞ্জ আসছে এবং সারা দেশে সরবরাহ বাড়ানো হবে।

তিনি আরও জানান, ঈদের পর দ্বিতীয় ধাপের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ঢাকা মেডিকেলে মোবাইল হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং বিভাগীয় শহরগুলোর হাসপাতাল উন্নয়নে কাজ চলছে। মেডিকেলগুলোতে পর্যাপ্ত শয্যা রয়েছে বলেও দাবি করেন তিনি।

এ সম্পর্কিত খবর

এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়

মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ

আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার পদ স্থগিত

ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ