প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০১:৪৬:১৭
প্রজন্ম ডেস্ক: যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে লন্ডনে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগে শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় এই মামলা দায়ের করা হয়।
মামলায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছাড়াও অন্যান্য আসামিরা হলেন— এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ।
এ বিষয়ে বক্তব্য জানাতে এনসিপি নেতা এহতেশামুল হক প্রেস রিলিজে দলটির ইউকে অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি মো. এম এ হিমেল তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে থানায় মামলা দায়েরের মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতোমধ্যেই যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। এছাড়া অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় ও সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
মামলার বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ নিজেই বিষয়টি নিশ্চিত করে সাংবারদিকদের বলেন, আওয়ামী লীগ আমাদের নামে মামলা করেছে। এনসিপি ইউকে অ্যালায়েন্স এখন আইনিভাবে বিষয়টি দেখছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া বিভাগের প্রধান মাহবুবুল আলম বলেন, আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে পতিত ফ্যাসিস্ট। তবে আমাদের ডায়াস্পোরা এলায়েন্স তা আইনিভাবে মোকাবিলা করবে।
জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি
বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত
ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান
জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল
‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা