জামায়াতের সাবেক আমিরের ছেলের এনসিপিতে যোগদান

প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ০২:৩০:১০ || পরিবর্তিত: ০৬ মে, ২০২৬ ০২:৩০:১০

জামায়াতের সাবেক আমিরের ছেলের এনসিপিতে যোগদান

প্রজন্ম ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতের প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমান।

একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জুলাইয়ের মুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে যোগদান করেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাদিমুর রহমান তুরস্ক থেকে ভার্চুয়ালি এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে তার রাজনৈতিক অংশগ্রহণের কথা জানান।

ড. নাদিমুর রহমান ছাড়াও ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং গাজীপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী এবিএস আরিফ দলটিতে যোগ দিয়েছেন।

এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর শীর্ষ নেতারাও এই রাজনৈতিক প্ল্যাটফর্মে শামিল হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ অন্যান্য নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

এ সম্পর্কিত খবর

ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি

দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার

বিশেষ কোনও ধর্মকে টার্গেট না করতে ভারতকে জামায়াত আমিরের অনুরোধ

ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান

বিএনপি যেভাবে ব্যাক পাস খেলছে, তাতে গোল খাওয়ার আশঙ্কা বেশি: গোলাম পরওয়ার

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিমসহ ১৫ জন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ