প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৯:১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে কর্মরত ৩৭০ জন ক্যাম্পাস সাংবাদিক।
বুধবার (২৯ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) শাহবাগ থানার মতো গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সাংবাদিকদের ওপর সংঘবদ্ধ হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।
এতে উল্লেখ করা হয়, হামলার শিকার সাংবাদিকরা মামলা করতে গেলে শাহবাগ থানা মামলা গ্রহণে গড়িমসি করে।
ক্যাম্পাস সাংবাদিকেরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক। সাংবাদিকেরা রাষ্ট্র ও সমাজের দর্পণ। তাদের কণ্ঠরোধের যেকোনো চেষ্টা মানে গণতন্ত্রকে দুর্বল করে।
হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এসব ক্যাম্পাস সাংবাদিকরা। একই সঙ্গে অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলার অভিযোগও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।
সাংবাদিকদের ভয় দেখিয়ে বা দমন করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না বলেও তারা উল্লেখ করে।
প্রজন্মনিউজ২৪
লন্ডনে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের মারধর, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী
সেই ৫০১ ঘটনার বর্ণনা দিয়ে মুখ খুললেন মামুনুল হক
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে সেনাবাহিনী: সেনাপ্রধান
অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে সই, স্বাগত বিশ্ব নেতাদের
রোনালদোকে বদলি না করার ব্যাখ্যা দিলেন কোচ
দাম বাড়লেও ভ্যাট প্রত্যাহারে স্বর্ণের ভরিতে কমল ৯০১৩ টাকা
এবতেদায়িসহ জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদরাসা জাতীয়করণ দাবি