প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৫:৪৮:১৭
লালমনিরহাটে মাদক মামলায় হুমায়ুন আহমেদ কবির নামে এক ইউপি চেয়ারম্যানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত হুমায়ুন আহমেদ কবির জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন আহমেদ কবির একটি পিকআপ ভ্যানে ভুট্টা বোঝাই করে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। একপর্যায়ে জেলা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ গাড়িটি তল্লাশি চালায়। এ সময় ৩৪৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনায় ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং তার সহযোগী সেকেন্দার আলী (৪৫) কে আটক করে। পরে সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের এবং জেলহাজতে পাঠান।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।
প্রজন্মনিউজ২৪
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি
রামিসা হত্যাকারীদের হয়ে লড়বেন না আইনজীবীরা
৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক
আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী
পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ-ম্যাজিস্ট্রেট