ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ০১:৩০:৫২

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

প্রজন্ম ডেস্ক: রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজধানীর ফুটপাতে হকারদের দখল নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ পথচারীরা। হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬-এ নির্দিষ্ট কিছু জায়গায় হকারদের স্থান বরাদ্দের বিধান রাখা হয়। তবে এ নীতিমালার বিরুদ্ধে বিভিন্ন মহলে সমালোচনা বাড়ছিল। এবার সেই নীতিমালার বৈধতা প্রশ্নে হাইকোর্টের এ রুল নগরবাসীর মধ্যে নতুন আগ্রহের সৃষ্টি করেছে।

এ সম্পর্কিত খবর

ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ

২ সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট

নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা: শিক্ষামন্ত্রী

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি- ২০২৬ অনুষ্ঠিত

বিএনপির কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি 

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই  

বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

মন্ত্রনালয়ে স্মারকলিপি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

নেত্রকোণায় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন, তদন্তে পুলিশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ