প্রকাশিত: ২২ মে, ২০২৬ ০২:৫১:৪১ || পরিবর্তিত: ২২ মে, ২০২৬ ০২:৫১:৪১
প্রজন্ম ডেস্ক: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।
শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি লেখেন, ‘কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।’
গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে।
পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঘাতক সোহেল রানা।
কাউনিয়ায় আলোর বাহনের বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ অনুষ্ঠিত
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের
খালেদা জিয়াকে গরু উপহার দেওয়া সেই সোহাগ গ্রেপ্তার
ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি: ব্রাজিল ডিফেন্ডার
বিএনপির কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি
ইতিহাস বিকৃতকারীরা হেলিকপ্টারে চড়ে পালাতে বাধ্য হয়: তথ্যমন্ত্রী
জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই
বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী