প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৯:১৬
শান্তি চুক্তি নিয়ে ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটিতে বলা হয়েছে, চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক সম্পর্কে অবগত এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এই প্রস্তাবে ট্রাম্প অসন্তুষ্ট, কারণ যুক্তরাষ্ট্র শুরুতেই পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে চায়।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হোয়াইট হাউসের আলোচনায় অবগত একাধিক সূত্রের বরাতে ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, তিনি ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন।
অন্যদিকে সিএনএন দু’জন সংশ্লিষ্ট ব্যক্তির বরাতে জানিয়েছে, ট্রাম্পের এই প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা কম। তাদের মতে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্নগুলোর সমাধান না করেই যদি যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, তাহলে আলোচনায় আমেরিকার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চাপ (লিভারেজ) হারিয়ে যেতে পারে।
প্রজন্মনিউজ ২৪
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল
বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন