প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৭:৪১:১৮
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে মাহমুদুল হাসান হত্যা মামলায় দুই দিন রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (২৭ এপ্রিল) এ আদেশ দেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৩ এপ্রিল মঞ্জুর হওয়া চার দিন রিমান্ড শেষে নাছেরকে আজ আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম। এ মামলায় পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তিনি।
রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশে ও অর্থায়নে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর ফুট ওভারের নিচে পাকা রাস্তার ওপর তাদের উদ্দেশে গুলিবর্ষণ করেন। গুলিতে মাহমুদুল হাসানের নিহত হন। পরে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
প্রজন্মনিউজ২৪
ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে, পাক প্রতিনিধি দলের বৈঠক
একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
সেই ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত