প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৬:০৮:৩৯
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অতিরিক্ত পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ব্যক্তির নাম ডা. মো. শাহিদুল হাসান।
সোমবার (২৭ এপ্রিল) হাসপাতালের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. শাহিদুল হাসান পিসি হাফিজুল ইসলামকে ডেকে হাসপাতাল থেকে হুন্দাই কোম্পানির মালামাল বের করার মৌখিক নির্দেশ দেন। তবে তিনি এ বিষয়ে কোনো লিখিত আদেশ আছে কিনা তা যাচাই করেননি।
এই মৌখিক নির্দেশনার ভিত্তিতেই সেদিন সন্ধ্যায় দুই ট্রাক মালামাল হাসপাতাল থেকে বের হয়ে যায়। পরে রাত ১১টার দিকে আরও চার ট্রাক মালামাল বের করার সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। তখনও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া তদন্ত কমিটির প্রতিবেদনে এসব বিষয় উঠে আসায় ডা. শাহিদুল হাসানের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রজন্মনিউজ২৪
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ২ দিনের রিমান্ডে
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ
দায়িত্ব অবহেলায় অতিরিক্ত পরিচালক বরখাস্ত
জঙ্গি হামলার শঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেফতার ৫
প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা, সাংবাদিকদের বিক্ষোভ
যুদ্ধবাজদের ‘চোর’ হিসেবে আখ্যায়িতো পোপ লিওয়ের
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন