কুবিতে ১৮ ঘণ্টা নেই বিদ্যুৎ, দুর্ভোগ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০৫:০৯ || পরিবর্তিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০৫:০৯

কুবিতে ১৮ ঘণ্টা নেই বিদ্যুৎ, দুর্ভোগ

টানা ১৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন কার্যক্রম। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা যেমন পড়াশোনা করতে পারছেন না, তেমনি প্রশাসনিক কাজেও দেখা দিয়েছে চরম ভোগান্তি। 

এমনকি বিদ্যুৎ সংকটের কারণে নির্ধারিত ক্লাস, পরীক্ষা, এমনকি সেমিস্টার ফাইনাল পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে। 

বিজয়-২৪ হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমাদের সেমিস্টার ফাইনাল চলছে, কিন্তু গতকাল থেকে বিদ্যুৎ নেই। এমনকি নেই বিকল্প কোনো ব্যবস্থা। আর সকাল থেকে পানির সংকট দেখা দিচ্ছে, দ্রুত বিদ্যুৎ না এলে যারা হলে আছি আমাদের খুব সমস্যায় পড়তে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী ম. মিজানুর রহমান বলেন, গতকাল রাত ১১টার দিকে আমরা পিডিবি কার্যালয়ে যোগাযোগ করেছি। শালবন এলাকায় গাছ ভেঙে বিদ্যুতের খুঁটি ও কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তারা মেরামতের কাজ করছে।

তবে এখনো নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

রাজধানীতে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু

আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ