প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫৪:৪২
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ বিষয়ে অনুসন্ধানের জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি। অবশেষে আজ দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পরে কিছুক্ষণ আগে ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।’
তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের রিমান্ডে নিয়ে এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।’
জানা গেছে, গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি স্টেশনের আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের পাথর নিক্ষেপ: আটক ৩
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ
মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু
রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ
আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়: লামিনে ইয়ামাল
সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
‘জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না’: রাকসু জিএস আম্মার
নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল