লোডশেডিং কবে কমবে, জানালেন মন্ত্রী

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৩:১০:৪৪

লোডশেডিং কবে কমবে, জানালেন মন্ত্রী

তীব্র লোডশেডিংয়ে নিমজ্জিত দেশের জনগণ। জ্বালানি সংকটের কারণে বেড়ে যাওয়া লোডশেডিং আগামী সপ্তাহে কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ সোমবার (২৭ এপ্রিল) এক আলোচনায় তিনি এ কথা জানান।

মন্ত্রী জানিয়েছেন, সরকার আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায়। এই লক্ষ্য অর্জনে ভূমির সংকট কাটাতে রেলওয়ে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ বাকি রয়েছে বলেও এ সময় তিনি জানান।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ