প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০১:০৮:০৪
প্রজন্ম ডেস্ক: হোক্কাইডোতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। আজ সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে আঘাত হানা এ ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় মিডিয়া জাপান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, জাপানের উত্তরাঞ্চলের এই দ্বীপে ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও জাপানের আবহাওয়া সংস্থাগুলো।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্পটি আঘাত হানে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৩ কিলোমিটার।
সংস্থাটি আরও জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ