প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:২৩:৪৮
প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ক্লাব চত্বরের মুক্তিযোদ্ধা মার্কেট সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। পরে ক্লাবের মিলনায়তনে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব পাবনার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার শফিউল আলম দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সাত্তার বিলচলনি, পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তনময় প্রকাশ বিশ্বাস, দৈনিক ‘এ যুগের দীপ’-এর সম্পাদক ওমর সরকার, পাবনা পলাশ একাডেমির প্রিন্সিপাল রফিকুল ইসলাম পলাশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জীবনকথার সম্পাদক অধ্যাপক আবু সালেহ মো. আব্দুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সাথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. ইদ্রিস আলম, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বেলাল, ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার (অপারেশন) বেলাল হোসেন, জীবনকথার স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, মোহনা টিভির প্রতিনিধি ইকবাল হোসেন ও সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের দায়িত্বশীলতা, সাংবাদিকতার নৈতিকতা এবং সমাজ উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সাত্তার বলেন, “প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি সমাজের বিবেক। এখান থেকে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম পরিচালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ সময়।”
এছাড়াও তিনি ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সতর্ক ও পেশাদার হওয়ার আহ্বান জানান।
দৈনিক ‘এ যুগের দীপ’-এর সম্পাদক ওমর সরকার বলেন, “বর্তমান বিশ্বে তথ্যই শক্তি। সেই তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সাংবাদিকদের প্রধান দায়িত্ব।” তিনি তরুণ সাংবাদিকদের সাহস, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান এবং ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
ড. ইদ্রিস আলম বলেন, সাংবাদিকরা সমাজ পরিবর্তনের পথপ্রদর্শক। তাদের কাজে মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকা অপরিহার্য।
প্রিন্সিপাল রফিকুল ইসলাম পলাশ বলেন, প্রেসক্লাব পাবনা একটি পেশাজীবী সংগঠনের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখছে।
সভাপতির বক্তব্যে খন্দকার শফিউল আলম দুলাল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রেসক্লাব পাবনার ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাব পাবনার সার্বিক উন্নতি কামনা করা হয় এবং ভবিষ্যতে আরও শক্তিশালী, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রজন্মনিউজ২৪
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ
ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল
আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী
স্বাধীন বিচার বিভাগের বিপরীতে সরকারের অবস্থান, এনসিপির নিন্দা