প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০৪:১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ফোকলোর এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক স্যারকে ছাত্রদল নেতা কর্তৃক হামলার হুমকি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম কর্তৃক প্রকাশ্যে এ হুমকি দেওয়া হয়।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
এক যৌথ বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি মেহেদী হাসান এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এতে নেতৃবৃন্দ বলেন, "রাবি ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন 'শিক্ষক শিক্ষকের মত থাকেন, না হলে কান বরাবর পড়বে' বলে হুমকি দিয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এইভাবে হুমকি দেওয়া শুধু অনাকাঙ্ক্ষিত ঘটনাই না, বরং সন্ত্রাসী ও উগ্রবাদী আচরণের নামান্তর।"
নেতৃবৃন্দ আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি সুন্দর, সুষ্ঠু, গণতান্ত্রিক পরিবেশ সবারই প্রত্যাশা ছিলো। বিশ্ববিদ্যালয় তথা সারাদেশে ভিন্নমত থাকবে, আলোচনা-সমালোচনা হবে যৌক্তিকভাবে। কিন্তু পুরোনো স্বৈরাচারী কায়দায় শক্তি প্রদর্শন ও ক্ষমতার দাপট দেখানো কোনোভাবেই কাম্য নয়। একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়া পুরোনো ফ্যাসিবাদী শাসনামলের স্বেচ্ছাচারীতারই বহিঃপ্রকাশ।"
তারা আরো যোগ করেন, "রাবি ছাত্র উপদেষ্টার সাথে ছাত্রদল নেতার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ স্পষ্টভাবে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করবে। ভিন্নমত দমন ও দখলদারিত্বের বহিঃপ্রকাশ ঘটানো উক্ত ছাত্রদল নেতার এই উদ্ভট আচরণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
পাশাপাশি, ক্যাম্পাসে গণতান্ত্রিক, শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে রাবি ছাত্রদলের ইতিবাচক ভূমিকা রাখার প্রতি উদাত্ত আহ্বান জানাই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রজন্মনিউজ২৪
খুলনায় ‘জুলাই গ্রাফিতি’ মুছে কোচিং বাণিজ্যের বিজ্ঞাপন : ক্ষোভে ফুঁসছে জুলাইযোদ্ধারা
দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত
যে বড়কুঠিতে জন্ম রাবির, আজ তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেই
আমাদের একটি যুদ্ধ শেষ এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির
ভারতে মুসলিমদের ওপর হামলার তীব্র নিন্দা ছাত্রশিবিরের
জীবিত অবস্থায় এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন ওসমান হাদি: রাশেদ
জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার, দাবি নাহিদ ইসলামের
চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের