প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৩:৪০:২২
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত ও হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। ফ্লোরিডাতে একটি ছেলে ও একটি মেয়ে নিহত হয়েছে নৃংশসভাবে। ছেলেটির মরদেহ পাওয়া গেছে, মেয়েটির মরদেহ পাওয়া যায়নি। ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, এফবিআইসহ সংশ্লিষ্ট সব এজেন্জির সঙ্গে যোগাযোগ রাখছি।
তিনি বলেন, দুই পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
যুক্তরাষ্ট্র যেন এটার তদন্ত করে এবং যারা এই নৃংশস ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয় এই আশা ব্যক্ত করেন তিনি।
প্রজন্মনিউজ২৪
জুলাই আহত-১৭ বছর নির্যাতিতদের মুখ দেখানোর জায়গা নেই
বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু, আহত
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাবি অধ্যাপককে ছাত্রদল নেতার হুমকির প্রতিবাদ
বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচারের প্রত্যাশা
নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে শিক্ষার্থীরা, ভাইরাল হতে চায়
১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান
ট্রাম্পের নৈশভোজে গুলি, কে এই টমাস অ্যালেন?
তপ্ত রোদে ছাতা মাথায় প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান