ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০৯:৪৩:৪০

ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত

নড়াইল সদরে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বরাশুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পলি বেগম (২৫) উপজেলার আউড়িয়া ইউনিয়নের মুলদাইড় গ্রামের নুর ইসলাম ভুঁইয়ার স্ত্রী।

নড়াইল সদর থানার ওসি মো. অলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

শনিবার দুপুরের দিকে শিশু সন্তান ফুরকান ভুঁইয়াকে নিয়ে চিত্রা নদীর রেলসেতুর লাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন পলি বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার কোলের শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় এক বাসিন্দা শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন। 

কেউ কেউ ধারণা করছেন, পারিবারিক কলহের জেরে পলি বেগম তার শিশু সন্তান ফুরকানকে নিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে নিহতের স্বামী নুর ইসলাম বলেছেন, আমাদের মধ্যে তেমন কোনো ঝগড়া হয়নি। কেন এমন ঘটনা ঘটলো, এটা দুর্ঘটনা নাকি অন্যকিছু আমি কিছুই বুঝতে পারছি না।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ