প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৫:০৯:২১
নাটোরের লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধরা প্রায় এক ঘণ্টা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার গোধড়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দোহার সঙ্গে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
জানা যায় কয়েকদিন আগে দোহার এক সমর্থক মজনুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। বুধবার মজনু বিষয়টি নিয়ে হাসানকে প্রশ্ন করলে, হাসান ভিডিওটি মিথ্যা বলে স্বীকারোক্তি দেন। কিন্তু পরদিন হাসান থানায় গিয়ে অভিযোগ করেন, মজনু তাকে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছেন। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে।
পুলিশ চলে যাওয়ার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুনাইহাটি গ্রামের রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে গুনাইহাটি এলাকার লোকজনও এসে সংঘর্ষে যোগ দেয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পাশাপশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে
বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীতে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি