প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ০৩:১৮:৪০
প্রজন্ম ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি।
সোমবার (২০ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন- হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)।
তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন দেশটির পুলিশ সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২১ জুলাই) তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।
মুগ্ধসহ ১১ হত্যা: হাবিবসহ ২৬ আসামির বিচার শুরুর আবেদন
অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
হজ্ব প্যাকেজ ঘোষণা: এবার খরচ কত জেনে নিন
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী
আর্জেন্টিনাকে পাত্তা না দিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
গণমাধ্যম তোষামদি করুক চাই না : মির্জা ফখরুল ইসলাম
২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী