রাজশাহী-নাটোরের মালিকদের দ্বন্দ্বে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৮:০৮:১৯

রাজশাহী-নাটোরের মালিকদের দ্বন্দ্বে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রজন্ম ডেস্ক:: রাজশাহী-নাটোরের মালিকদের দ্বন্দ্বে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
রাজশাহী ও নাটোরের মালিকদের দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে। এনিয়ে রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজশাহীর সঙ্গে বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। 
অন্যদিকে  নাটোরের বাস মালিকদের অভিযোগ, তাদের বাসও রাজশাহী গেলে আটকে দেওয়া হয়েছে। 
তবে সে অভিযোগ অস্বীকার করছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। 

রাজশাহীর পরিবহন শ্রমিকদের  জানিয়েছে  নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের আন্দান পরিবহন নামে একটি বাস কোনো চেইন মানছে না। যখন-তখন বাসটি রংপুর-রাজশাহী রুটে চলাচল করছে। এ নিয়ে বাসের শ্রমিকরা তাদের একাধিক বার নিষেধ করেছে।


রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, বাস চলাচল বন্ধ রয়েছে। নাটোরের বাস আন্দান পরিবহন কোনো চেইন মানছে না। তারা যখন তখন যাওয়া আসা করে। এ নিয়ে মূলত সমস্যা। তারা সড়ক বন্ধ করে ব্যারিকেড দিয়ে বাস ঘুরিয়ে দিচ্ছে। ঢাকাগামী বিভিন্ন বাসের কাউন্টারগুলোও নাটোরে বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে ঢাকার বাসও রাজশাহী থেকে যাচ্ছে না।

এ বিষয়ে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার (লক্ষন) বলেন, আমাদের নাটোর জেলা মালিক সমিতির একটা গাড়ি পঞ্চগড় ছেড়ে রংপুরে আসার পর রংপুর সমিতি সময় বেঁধে দেয় ওই টাইমে আমরা চলাচল করি। কিন্তু এতে রাজশাহী সমিতি বিরোধ সৃষ্টি কর। তারা বলে এভাবে গাড়ি চালাতে দেব না। এই নিয়ে সোমবার (২০ এপ্রিল) বিকালে শ্রমিকদের মধ্যে হাতাহাতি হওয়ার পর আমরা মৌখিকভাবে একটা মীমাংসা করি। 

তিনি বলেন, আজকে সোমবার (২০ এপ্রিল) রাজশাহী থেকে আমাদের নাটোর মালিক সমিতির দেশের বিভিন্ন রুটের ১০ থেকে ১২টা গাড়ি রাজশাহী মালিক শ্রমিক ইউনিয়নের লোকজন গাড়িগুলোকে  আটকে দেয়। পরে যখন নাটোরে খবর আসে যে নাটোরের গাড়ি রাজশাহী আটকে দিয়েছে, তখন নাটোরের শ্রমিকেরা উত্তেজিত হয়ে রাজশাহীর গাড়িগুলো ফেরত পাঠায়। রাজশাহীর গাড়ি বাদে বাংলাদেশের কোন প্রান্তের গাড়ি নাটোর থেকে কেউ ঘুরায় নাই। সমস্যা সমাধানে রাজশাহী সমিতি যদি আমাদের সাথে বসে আলোচনা করতে চায় আমরা করব। আমাদের কোনো অসুবিধা নাই আলোচনা করতে।

প্রজন্মনিউজ ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ