শিক্ষার্থী হত্যায় ৭ জনকে মৃত্যুদন্ড

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৬:৫৬:০৩ || পরিবর্তিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৬:৫৬:০৩

শিক্ষার্থী হত্যায় ৭ জনকে মৃত্যুদন্ড

‎ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়াও দুইজনের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। 

আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে সিনিয়র বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
 
ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও ২ নারীকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে দুই নারীকে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- আসিফ রানা নাঈম, গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহম্মেদ ওরফে বাবু, ইউনুছ আলী, শামছুল হক। 

সাত বছরের সাজাপ্রাপ্তরা হলেন- মোছা. খালেদা আক্তার ও রেহেনা খাতুন।

‎উল্লেখ্য, তারাকান্দা উপজেলায় ২০২১ সালের ৩১ মে দিবাগত রাত ১১টায় নিখোঁজ হয় শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯)।

পরবর্তীতে নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। ৬ জুন ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মামলার আসামি আব্দুল হেলিম, খালেদা আক্তারের স্বীকারোক্তিতে আরও সাতজনের নাম উঠে আসে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

 ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি

হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না: রিজভী

খুলনায় ‘জুলাই গ্রাফিতি’ মুছে কোচিং বাণিজ্যের বিজ্ঞাপন : ক্ষোভে ফুঁসছে জুলাইযোদ্ধারা

দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত

আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ