ঈদের ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ০৩:১৬:০৪

ঈদের ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

প্রজন্ম ডেস্ক: কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের যাতায়াত স্বাভাবিক রাখতে ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং পরের ৫ দিনসহ মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এ সিদ্ধান্ত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, ফলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এ সম্পর্কিত খবর

রাষ্ট্রীয় সফরে  মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২

কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে

প্রেমিকাকে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

কেএমপি‘র সেই পুলিশ কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ