বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ০২:৫৭:৪৬

বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী

প্রজন্ম ডেস্ক:  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এর সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ ডা. মিলনের মা তার সন্তানের আত্মা উৎসর্গের সরকারি স্বীকৃতির দাবি জানান।

রিজভী বলেন, গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অপেক্ষাকৃত কার্যকর। কিন্তু আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে। মূলত অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতেই তারা এমনটি করেছে।

তিনি বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়। কাঠামো অনুযায়ী গণতন্ত্র একেক দেশে একেক রকম। ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা। জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস আছে।

এ আরও উপস্থিত ছিলেন– দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাব নেতারা।

এ সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা-আগুন, ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজতে ইসলাম

বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী

সচিবালয় নয়, জোটের শরিক দলসহ নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত

শ্রমিক বাঁচলে শিল্প বাঁচে, মালিকদেরও তা বুঝতে হবে : গোলাম পরওয়ার

জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড কেবল শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

আমরা আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

রংপুরে শিক্ষকসহ ৪ খুনের পেছনে ছিল চুরির পরিকল্পনা: পুলিশ কমিশনার 

‘আমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে’

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্য’র্থতার প্রতিবা’দে জেলায় জেলায় জামায়াতের বিক্ষো’ভ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ