গণভোটের রায় কার্যকর করতে জুলাই শহিদের বোনের প্রধানমন্ত্রির কাছে অনুরোধ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৩:৩৪:৩৪

গণভোটের রায় কার্যকর করতে জুলাই শহিদের বোনের প্রধানমন্ত্রির কাছে অনুরোধ

জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত দাবিগুলো পূরণের জন্য ‘জুলাই সনদ’ প্রণয়ন এবং গণভোটের রায় কার্যকরের আহ্বান জানিয়েছেন সামনে এসেছেন এক শহীদ যোদ্ধার বোন।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি এমন আকুতি প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর পর পরিবার চরম কষ্টে রয়েছে এবং নিয়মিত খোঁজ নেওয়ার মতো কেউ পাশে নেই।’

শহীদের বোন বলেন, আমরা আন্দোলনে এসে ভুল করেছি। দেশের জন্য আর কেউ জীবন দিতে আসবেন না। আমি ছাড়া আমার মায়ের পাশে আর কেউ নেই। বাইরে গেলে আমার মা সবসময় ভয়ে থাকেন।

প্রধানমন্ত্রীর কাছে কি আবেদন জানতে চাইলে তিনি বলেন, উনি যেন আমাদের জুলাই সনদ ও গণভোট সংসদে উপস্থাপন করেন। 

তিনি আরও বলেন, ভাইয়া, এটা নষ্ট হতে দিয়েন না। সবকিছু আপনার হাতে। আপনি শুধু সংসদে বসে থাকেন। আপনি কিছু একটা করেন।

তিনি আরও বলেন, আপনি (তারেক রহমান) আমাকে বোন ডেকে ছিলেন, আপনার হয়তো খেয়াল নাও থাকতে পারে। কৃষি ইনস্টিটিউটে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনি আমাকে ডাক দিয়েছিলেন, আপনার সঙ্গে অনেক কথা বলেছিলাম। কই ভাইয়া আমার মায়ের সঙ্গে তো কেউ দেখা করতে আসেনি।

সর্বশেষে শহীদের বোন বলেন, আমরা আন্দোলনে এসে ভুল করেছি। দেশের জন্য আমরা আর জীবন দিতে আসব না। দেশের জন্য কেউ জীবন দেবেন না। বাবা-মা, ভাইবোনদের কথা ভাববেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪

মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ

তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে তিনজন নিহত

বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ

অভয়নগরে গণভোটের রায় অমান্যের প্রতিবাদে জামাতের লিফলেট বিতরণ

ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের

বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’

নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা

সংরক্ষিত নারী আসনের জন্য ৭ শতাধিক ফর্ম বিক্রি বিএনপির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ