বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে ইরানি রাষ্ট্রদূত

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৯:১৮:০৮

বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে ইরানি রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানিয়েছেন আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে। তিনি বলেন, যুদ্ধাবস্থার জন্য অনেক জাহাজ হরমুজ প্রণালিতে অপেক্ষায় আছে। বাংলাদেশের কিছু জাহাজও আটকে পড়েছে। আমরা বাংলাদেশকে সহযোগিতা করব।

রবিবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ : মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’- শীর্ষক এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধবিরোধী প্রদর্শনীতে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, অতি দ্রুত জাহাজগুলো হরমুজ প্রণালি পার হতে পারবে ইনশাআল্লাহ। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ করে আমরা ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আমরা ভাইয়ের দেশ হিসেবেই মনে করি। বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, আমরা এর আগেও আলোচনা করেছিলাম, তার মধ্যেও আমেরিকা আমাদের ওপর হামলা করেছে। আমরা এবারও নিশ্চিত ছিলাম যে, আমেরিকা আসলে আমাদের জন্য কোনো শান্তি বা শান্তি চুক্তির জন্য আসেনি।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

শেরপুরে গলায় ফাঁসরত অবস্থায় নববধূর মৃতদেহ উদ্ধার

বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে ইরানি রাষ্ট্রদূত

ইরানকে উপযুক্ত সময়ে খতম করতে প্রস্তত ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের দৃঢ় অবস্থান

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে মার্কিং রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ঢাকায় যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা

চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৩৮টি ফুটওভার ব্রিজ 

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ সরকার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ