প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৬:৪০:৫৫ || পরিবর্তিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৬:৪০:৫৫
অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরকে ঘুষ দেওয়ার অভিযোগে, আলোচিত কাগতিয়া বা মুনিরীয়া যুব তবলীগের করা মামলায় জুলাই আন্দোলনের নেতা সাদেক আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীকে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাউজান ভিত্তিক ধর্মীয় সংগঠন মুনিরীয়া যুব তবলীগ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচিত। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সংগঠনটি ৫০৮ খতমে কোরআন পাঠের অনুষ্ঠানের মাধ্যমে দেশের আলোচনায় আসে।
এছাড়া উপরিউক্ত সংগঠনটির প্রধান মুনির উল্লাহ চৌধুরিকে ঘিরে ভূমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে।
বায়েজিদ থানার ওসি জাহেদুল কবির বলেন, “রাউজান থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাউজান থানা পুলিশ তাকে নিয়ে যাবে। জুলাই আন্দোলনের নেতা কি না, সে বিষয়ে আমাদের তথ্য নেই।”
সাদেক আব্দুল্লাহ ছিলেন ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। বর্তমানে তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত। আন্দোলনের সময় তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি-এর চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আওয়ামী লীগের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হয় না। উল্টো হয়রানিমূলক মামলায় জুলাই আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দিতে হবে, তা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
পরিবার, সহপাঠী ও রাজনৈতিক নেতারা মনে করছেন, মুনিরীয়া যুব তবলীগের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাদেক আব্দুল্লাহকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলেছে, এটি সম্পূর্ণ আদালতের নির্দেশ অনুযায়ী পরিচালিত গ্রেপ্তার অভিযান। গ্রেপ্তারের পর তাকে রাউজান থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।
প্রজন্মনিউজ২৪
হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪
বাজিতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ট্রাক, চাপা পড়ে নিহত যুবক
তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো
বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ
বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’
সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল
গণভোটের রায় কার্যকর করতে জুলাই শহিদের বোনের প্রধানমন্ত্রির কাছে অনুরোধ
চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, আটক ৯
বিচারিক হত্যাকাণ্ডের শিকার হন শহীদ কামারুজ্জামান: শিবির সভাপতি
ব্যাংক-ক্রিকেট বোর্ড দলীয়করণ,আবার জুলাই জাদুঘরের সভাপতিও কেন মন্ত্রী