প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৪:৪৩:১৬ || পরিবর্তিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৪:৪৩:১৬
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় পাটগ্রামের ধবলসূতি সীমান্তের মেইন পিলার ৮৮৭/৫-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাটিয়ারভিটা নামক স্থানে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলার তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯৮ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী সুনীল কুমার।
এর আগে সোমবার সকালে গুলির ঘটনা ঘটে। আহত বাংলাদেশি যুবক মিজান হোসেনকে (১৮) প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সোমবার সকাল দশটার দিকে লালমনিরহাটের পাটগ্রামের ধবলসূতি সীমান্ত এলাকায় সীমান্ত মেইন পিলার ৮২৬/১-এস এর মধ্যবর্তী শূন্যরেখার পাশে ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন গৌমতি বিএসএফ ক্যাম্পের সদস্য কর্তৃক বাংলাদেশি নাগরিক মো. মিজান হোসেনকে (১৮) সরাসরি এক রাউন্ড গুলি (রাবার বুলেট) করা হয়। আহত মিজান হোসেন লালমনিরহাটের পাটগ্রামের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, পতাকা বৈঠকে মিজান হোসেনের ওপর বিএসএফ সদস্য কর্তৃক সরাসরি এক রাউন্ড গুলি করার কারণ জানতে চাওয়া হয়েছে।
প্রজন্মনিউজ২৪
বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’
গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের
সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে বিরোধীদলের বিক্ষোভ সমাবেশ আজ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল