সুরঞ্জিতের ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতে আরিফুল-বাবর-গউছ

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৩:২৯:২০

সুরঞ্জিতের ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতে আরিফুল-বাবর-গউছ


প্রজন্ম ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমানে সরকার দলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজিরা দেন তারা।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশ চলাকালে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলে একজন নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আজ আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জেরা সম্পন্ন হয়েছে, যেখানে বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে সরাসরি প্রশ্ন করেন। এর জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেছেন।

অ্যাডভোকেট ফয়েজ বলেন, আসামিরা শুরু থেকেই এ মামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন এবং তারা আশা করছেন আদালত উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও আইনগত দিক বিবেচনায় নিয়ে ন্যায়সঙ্গত রায় দেবেন। 
 

এ সম্পর্কিত খবর

দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরানি প্রেসিডেন্ট

বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা

সুরঞ্জিতের ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতে আরিফুল-বাবর-গউছ

আবু সাঈদ হত্যায় অকাট্য প্রমাণ রয়েছে, কাঙ্ক্ষিত রায়ের আশায় প্রসিকিউশন

শিরিন শারমিন চৌধুরীকে লালবাগ থানার মামলায় গ্রেফতার

শীর্ষ কমান্ডারদের হত্যা করে সশস্ত্র বাহিনীকে দমানো যাবে না

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই

এখতিয়ার বহির্ভূতভাবে বিসিবির উপর তদন্ত করছে মন্ত্রণালয়: আসিফ মাহমুদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ