প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬ ০১:২৪:৩১
প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালে গিয়ে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।
তিনি আরও বলেন, হামের টিকা সংগ্রহ করার প্রস্তুতি চলছে। টিকা হাতে পেতে ১ মাস সময় লাগবে।
এ সময় পোর্টারদের বেতন, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যকর্মীদের দাবির বিষয়ে দ্রুততম সময়ে বসে সমাধান করা হবে বলে জানান তিনি।
এদিকে, রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রতি ঘণ্টায় বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ডাক্তার-নার্সসহ পর্যাপ্ত জনবল বাড়ানো প্রয়োজন।
উল্লেখ্য, রোববার থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা পাবে হামের ভ্যাকসিন। এজন্য দেশজুড়ে বাতিল করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের ছুটি।
ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্বামী-স্ত্রীকে আহত করার অভিযোগ
জ্বালানি তেলের সংকট নেই, কৃত্রিম সংকট করা হয়েছে
সরকার ফ্যাসিবাদী হলে রাজপথে নেমে আসবো
‘মব’ সৃষ্টি করে গর্জনকে দমানো যাবে না
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু
শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার
জাতীয় ইস্যুকে আড়াল করতেই ‘ফেক স্ক্রিনশট’ আনা হয়েছে
এনসিপিতে যোগ দিলেন ইসহাক-ফ্লোরা-কাফি-রনি