ভারতকে গোলবন্যায় ভাসাল জাপান

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬ ০৮:৪৫:১১ || পরিবর্তিত: ০৭ মার্চ, ২০২৬ ০৮:৪৫:১১

ভারতকে গোলবন্যায় ভাসাল জাপান

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকির হ্যাটট্রিকে ভারতকে ১২–০ গোলে বিধ্বস্ত করেছে জাপানের মেয়েরা। এই জয়ে কার্যত কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল জাপান। দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জাপান। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চাইনিজ তাইপে। একই পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে ভিয়াতনাম।আর দুটি ম্যাচ খেলেও কোনো পয়েন্ট না পাওয়ায় তলানিতে রয়েছে ভারত।

অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। বল দখল ও আক্রমণে ভারতের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে তারা। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ইউসুজি ইয়ামোতো। এরপর ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উই হাসেগাওয়া। প্রথমার্ধেই ভারতকে চাপে ফেলে দেয় জাপান। এই অর্ধে আরও তিনটি গোল আসে। এর মধ্যে দুটি করেন হিনাতা মিয়াজাওয়া এবং একটি করেন কিকো সেইকে। ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন দাঁড়ায় ৫–০।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। বিরতির পরপরই গোল করে ব্যবধান বাড়ান রিকো উয়েকি। এরপর কয়েক মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। ৫৫তম মিনিটে আবারও গোল করে স্কোর ৮–০ করেন সেইকে। ৬২তম মিনিটে হিজিকাতার গোলে ব্যবধান দাঁড়ায় ৯–০। শেষদিকে আরও দুই গোল করে জাপান। ৬৫তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিকো উয়েকি। আর ৮২তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হিনাতা মিয়াজাওয়া। এরপর আর কোনো গোল না হলে ১২–০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।ৃ

এ সম্পর্কিত খবর

ভারতকে গোলবন্যায় ভাসাল জাপান

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

প্রবাসীদের নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি দেবে রাশিয়া

মৃত্যুদণ্ড আছে বিশ্বের ৫৫ দেশে, বাদ দিয়েছে ১১২টি দেশ

শেখ হাসিনার মামলার রায় ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ

১৬তম মুসলিম হিসেবে নোবেল জিতলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ