প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬ ০৩:০৫:৪৫
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম জাহিদুর রহমান (৩০)।
শুক্রবার (৬ মার্চ) সকালে মির্জাপুরের গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জাহিদুর রহমান টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুর মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রজন্মনিউজ২৪
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি