প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬ ০৩:৫৬:৫৯ || পরিবর্তিত: ০২ মার্চ, ২০২৬ ০৩:৫৬:৫৯
লক্ষ্মীপুরের কমলনগরে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওই পরিবারের এক গৃহবধূকে ডাকাতরা গুরুতর আহত ও শ্লীলতাহানির করেছেন বলে অভিযোগ করেছেন। আহত গৃহবধূকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার (১ মার্চ) রাতে আনুমানিক তিনটার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার হাজিপাড়া সংলগ্ন প্রবাসী বেল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এছাড়া, এসময় ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
সরেজমিন গিয়ে জানা গেছে, হাজিপাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী বেল্লাল হোসেন শনিবার (২৮ ফেব্রুয়ারি) ছেলের বিয়ের উদ্দেশ্যে দেশে ফেরেন। রবিবার দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই বেল্লাল হোসেন ও তার স্ত্রী মারজাহানকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে।
ভুক্তভোগী বেল্লাল জানান, ডাকাতরা স্টিলের আলমারির চাবির জন্য তাকে ও তার স্ত্রীকে ব্যাপক মারধর করে। একপর্যায়ে ডাকাতরা তার স্ত্রীর শরীরের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে এবং প্রচণ্ড মারধর করে । এতে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়লে ডাকাতরা আলমারি ভেঙে প্রবাস থেকে আনা দুটি স্বর্ণের চেইন, ডলার ও নগদ টাকাসহ অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে তার স্ত্রী ডাকাতদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
বেল্লালের ভাতিজী তাছলিমা বেগম জানান, রাত আনুমানিক তিনটার দিকে চাচির চিৎকার শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি ডাকাতরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। ঘরে ঢুকে দেখি চাচি অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং ঘরের সব আসবাবপত্র ও মালামাল ছড়ানো-ছিটানো।
নামপ্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন প্রবীন বয়সি ও একজন জনপ্রতিনিধি বলেন, বেল্লালের চাচা, চাচাতো ভাইদের সাথে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনার আগে গত মাসের ২৫ তারিখে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।
এ বিষয়ে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ি ইনচার্জ আজাদ উদ্দিন বলেন, বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবেন তিনি।
এবিষয়ে ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হবে বলে আশ্বাস দেন তিনি।
প্রজন্মনিউজ২৪
পরিবহনে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে আন্দোলনের হুঁশিয়ারি
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা
সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর
বিএনপির ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
দক্ষিণ আফ্রিকায় দুদিনে দুই প্রবাসী বাংলাদেশি খুন
অস্ত্রসহ ছবি ভাইরাল, কলেজ প্রশাসন বলল শনাক্ত করা যায়নি
রাজশাহী-নাটোরের মালিকদের দ্বন্দ্বে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা