চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২০:৫৬

চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ এক পেশাদার জাল নোট কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জানা যায় তার নাম মো. সোহেল চৌধুরী (৪০)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকার আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে কয়েকজন জাল নোট ব্যবসায়ী বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুত রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। 

মো. সোহেল চৌধুরী ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। 

এসময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার জব্দ করা হয়। 

র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত জাল মুদ্রা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

গণভোটে জনগণের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়

আ.লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমীর

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

ভারী বৃষ্টিতে ডুবে দুর্ভোগে রাজধানীবাসী, দীর্ঘ যানজট

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

গ্যাস সংকটে স্বস্তি, জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট

সরকার দাবি পূরণ না করলে আন্দোলন এক দফায় রূপান্তরিত হতে পারে: ডা. শফিকুর রহমান

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ