প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৫৫:৫২
৫৮২ গ্রাম ওজনের ৫টি সোনার বারসহ যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের একটি বাসে তল্লাশি চালিয়ে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে আব্দুর রউফ (৪২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক আব্দুর রউফ যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের আবুল হোসেনের ছেলে।
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের ওপর অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে আব্দুর রউফকে আটক করা হয়। তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ২৫ হাজার ১৬০ টাকা। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানান- তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলেন। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বিএনপি নেতার নির্দেশে বন্ধ
ট্রেনের ছাদ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার
যশোরে প্রায় দের কোটি টাকার স্বর্নের বারসহ আটক ১
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় গৃহবধূর লাশ উদ্ধার
র্যাংক ব্যাজ পরানো হলো নব্য আইজিপিকে
ইজরাইলে পৌঁছেছেন নরেন্দ্র মোদি
বিভিন্ন অভিযোগের কারনে পূর্বেই প্রসিকিউটর সুলতানকে সরাতে তাজুলের চিঠি
এমপি হান্নান মাসউদের উপর হামলা
খুলনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ টিসিবি পণ্য উদ্ধার
ইউক্রেনকে গোপনে পারমাণবিক অস্ত্র দিচ্ছে ব্রিটেন-ফ্রান্স, অভিযোগ রাশিয়ার