ম্যাচ চলাকালে ভারতীয় আম্পায়ারের মৃত্যু

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪২:৩৫

ম্যাচ চলাকালে ভারতীয় আম্পায়ারের মৃত্যু


ক্রিকেট ম্যাচ চলাকালে মাঝে মধ্যে পোকার আক্রমণ দেখ যায়। তবে এবার সেটা মৃত্যু পর্যন্ত গড়াল। ভারতের একটি বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচে হঠাৎ মৌমাছির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক আম্পায়ার।

উত্তর প্রদেশের কানপুরের এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। আর প্রাণ হারানো আম্পায়ারের নাম মানিক গুপ্ত। তার বয়স হয়েছিল ৬৫ বছর। লম্বা সময় ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন মানিক।

গতকাল বুধবার কানপুরের একটি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৩ দলের ম্যাচে আম্পায়ারিং করার সময় হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে ঢুকে পড়ে। তখন খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদে আশ্রয় নিলেও গুরুতরভাবে আহত হন মানিক।

মৌমাছির কামড়ে আহত হওয়ার পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় মানিককে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

একই ঘটনায় আরেক আম্পায়ার জগদিশ শর্মাও গুরুতর আহত হয়েছেন। তবে আহত আরও অনেকের মত আপাতত শঙ্কামুক্ত আছেন তিনি।

এ সম্পর্কিত খবর

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধ-স্টেশন ঘেরাও; চার রেলকর্মী বরখাস্ত

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমীর

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষা‌ৎ

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে, তাকে ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ