প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৩২:১৫
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত এক নারীকে (৪০) হত্যা করে লাশ হাইওয়ে এক্সপ্রেসের পাশে নদীর পাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পুলিয়া গাবতলী হাইওয়ে এক্সপ্রেসের পাশে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এবং গলায় ওড়না দিয়ে ফাসঁ লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে তাকে হত্যা করে এক্সপ্রেসওয়ের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রজন্মনিউজ২৪
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার
খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার
খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক