বগুড়ায় কারাগারের ৭০ বন্দি ভোট দিয়েছেন

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:২৬:০৯

বগুড়ায় কারাগারের ৭০ বন্দি ভোট দিয়েছেন

বগুড়া জেলা কারাগারের ৭০ বন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জেল সুপার ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, রোববার বিকাল ৫টা পর্যন্ত ছয়দিন ভোট গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।

জেলা কারাগার সূত্র জানায়, বর্তমানে কারাগারে এক হাজার ৯১৮ জন হাজতি ও কয়েদি বন্দি রয়েছেন। প্রতিদিনই এ সংখ্যা কমবেশি হয়ে থাকে। কারাগারে বন্দিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত হওয়ায় ভেতরে থাকা বন্দিদের বিষয়টি অবহিত করা হয়। তাদের মধ্যে ভোট দেওয়ার জন্য ৮০ জন নিবন্ধন করেছিলেন। নিবন্ধনের পর তাদের মধ্যে চারজন বন্দি মুক্তিলাভ করেছেন। একজন বন্দির মৃত্যু হয়েছে এবং একজন ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। দুজনের ঠিকানা সংক্রান্ত জটিলতা থাকায় তাদের ভোট নেওয়া সম্ভব হয়নি। এছাড়া দুজন অন্য জেলে বদলি হয়েছেন। 

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এ প্রক্রিয়ার শেষ দিন ৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে।

জেলা কারাগারে প্রায় দুই হাজার হাজতি ও কয়েদি থাকার পরও নিবন্ধন কম হওয়া প্রসঙ্গে জেল সুপার বলেন, ভোট সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। কাউকে ভোট দিতে বাধ্য করা যায় না।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ভোলায় নির্বাচনের জন্য প্রস্তুত ৭ হাজার আনসার ভিডিপি

বগুড়ায় কারাগারের ৭০ বন্দি ভোট দিয়েছেন

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

ভিডিওসহ ভাইরাল তবু ধরাছোঁয়ার বাইরে বিএনপির‘বিদ্রোহী’ও বিএনপি সমর্থিত অস্ত্রধারীরা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ‘র’

অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে: অ্যাডভোকেট জুবায়ের

হাতপাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি মিলবে: রেজাউল করীম

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে যা বললেন চরমোনাই পীর

ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ