প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৩২:৫৪
প্রজন্ম ডেস্ক;
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬
আরব আমিরাত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
সরকারের সিদ্ধান্ত মোতাবেক বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ম্যাচের দিনকাল যতই ঘনিয়ে আসছে ততই যেন ঘটনা অন্য দিকে মোড় নিচ্ছে। বিশেষ করে লাহোরে গতকাল আইসিসির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের ইউটার্ন নেওয়ার আভাস মিলছে। এর মধ্যেই নতুন খবর। এবার সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডও পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের অবস্থান নিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পিসিবি চেয়ারম্যান নাকভিকে চাপে রাখল।
এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পিসিবিকে একটি ইমেইল পাঠিয়েছে আমিরাতের ক্রিকেট বোর্ড। সেখানে তারা ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়ে পিসিবিকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। আমিরাতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ মাঠে না গড়ালে বিশ্বজুড়ে এর আর্থিক প্রভাব পড়বে। পিসিবিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সঙ্গে এমিরেটস ক্রিকেট বোর্ডের দীর্ঘ সম্পর্ক। অতীতেও আমরা আমাদের ভেন্যু দিয়ে ও ক্রিকেট ম্যাচ আয়োজন করে পাকিস্তানের পাশে ছিলাম।’
সেখানে আরও বলা হয়েছে, ‘ভারতের বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা ক্রিকেট ও অনেক সদস্য দেশকে বিপদে ফেলবে, বিশেষত সহযোগী দেশগুলো আর্থিকভাবে ভোগান্তিতে পড়বে। পরিবারের একজন সদস্য হিসেবে আমরা পিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে এবং গ্রহণযোগ্য সমাধান খুঁজতে অনুরোধ করছি।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রাজি করাতে এমিরেটস ক্রিকেট বোর্ড থেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিনিধিত্ব করছেন জেনারেল সেক্রেটারি মুবাশ্বির উসমানি। রোববার লাহোরে পিসিবি ও আইসিসি এই সংকট নিরসনে বৈঠক করে। সেখানে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন। যে বৈঠকে নাকভি তিনটি শর্ত ছুঁড়ে দেন। তিনি জানান, তিনটি দাবি পূরণ করলে এই ম্যাচ খেলার কথা ভাববে পিসিবি। তার আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সিদ্ধান্ত জানতে চায় তারা। চার ঘণ্টার ওই বৈঠক শেষে ইতিবাচক কিছু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আড়াই কোটি টাকার টুর্নামেন্টের ফাইনালে থাকছে বর্ণিল আয়োজন, দেখবেন কোথায়?
আরব আমিরাতের আগে পাকিস্তানের সব ম্যাচের আয়োজক দেশ শ্রীলঙ্কাও তাদেরকে ভারত ম্যাচ বয়কট না করার অনুরোধ জানায়। এই ম্যাচ না হলে আর্থিকভাবে তারাও ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছিল। কিন্তু সেই অনুরোধে পাকিস্তান অবশ্য কোনরকম পাত্তা দেয়নি। তবে নতুন করে প্রকাশিত খবরে জানা যায়, আজ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
৪ মন্ত্রণালয়-বিভাগে সচিব নিয়োগ
তিশার বিরুদ্ধে সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি: ইসলামি আন্দোলন বাংলাদেশ
চীনের সাথে লড়াই করে হারলো বাংলার মেয়েরা
ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না: পার্বত্যমন্ত্রী
বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ