প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৩৪:১১
প্রজন্ম ডেস্ক;
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও - সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ও শিক্ষা বিভাগের সেক্রেটারি, এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভূইয়া বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের শাসনের বাংলাদেশ। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জনগণ পরিবর্তন চায়, তারা সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবে। দেশের চলমান সংকট উত্তরণে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভূইয়া আরও বলেন, জামায়াত ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় করলে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের উপজেলাকে আধুনিক শহরে রুপান্তিত করা হবে। সুপেয় পানি ও বৈধ গ্যাসের ব্যবস্থা করা হবে। দখলবাজি চাঁদাবাজির রাজনীতি এদেশের মানুষ আর দেখতে চায়না। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় করার আহবান জানান তিনি। বৈষম্যহীন পরিবর্তনের বাংলাদেশ গড়তে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। এতে করে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সৎ ও খোদাভীরু যোগ্য নেতৃত্বই পারে উন্নয়ন বঞ্চিত এলাকার চিত্র পাল্টে দিতে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে মানবিক বাংলাদেশ গড়ার প্রতীক দাঁড়িপাল্লা মার্কার ভোট দেয়ার বিকল্প নেই। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহবান জানান তিনি।
সোমবার ৯ ফেব্রুয়ারি বিকালে মোগরাপাড়া চৌরাস্তায় গণজমায়েত ও গণমিছিলের পূর্বে প্রধান বক্তা হিসাবে ড.ইকবাল হোসাইন ভূইয়া এ কথা বলেন।
সোনারগাঁও উত্তরের সভাপতি মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে গণমিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা মমিনুল হক সরকার। বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মাওলানা সিরাজুল ইসলাম, নাগরিক পার্টির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ন আহবায়ক তুহিন মাহমুদ সহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি বিশাল মিছিল বের হয়ে সোনারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনারগাঁও উপজেলায় এসে সমাপ্ত হয়।
ইরানি জাহাজের হামলায় কঠোর হুঁশিয়ারি আঘারচির
ঠিক হলো শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ের তারিখ
প্রাধান শিক্ষককে মারধর, দারোয়ান গ্রেপ্তার
ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ: প্রধানমন্ত্রীর
যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় নেই: গণপূর্তমন্ত্রী
খাদেম হত্যাকান্ডের অভিযোগে সুরেশ্বর দরবারের পীর অস্ত্রসহ আটক
ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে: ইসরায়েল
আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ