প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:২৪:০২
প্রজন্ম ডেস্ক;
‘আজকে যদি আমার একাত্তর, আমার স্বাধীনতা, আমার মুক্তিযুদ্ধ না থাকে, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও থাকে না। জিয়াউর রহমান না থাকলে বিএনপিও থাকে না। অপরদিকে, একাত্তর, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ না থাকলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপির রাজনীতিও থাকে না।’
গতকাল রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে স্বাধীনতাবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে- আপনারা কোন দিকে থাকবেন। আমি এমন একটি দল করি যিনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।
কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কাজী মন্টু কলেজ মাঠে বিকেল থেকে শত শত মানুষ ধানের শীষের মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। একটা সময় সভাস্থল হয়ে ওঠে কানায় কানায় পরিপূর্ণ। বক্তব্য রাখেন মতুয়া আশ্চর্য পদ্মনাভ ঠাকুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনিরার মনোনয়নপত্র স্থগিত, নুসরাতের বাতিল
জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১
পরিবহনে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে আন্দোলনের হুঁশিয়ারি
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’
পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা