প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৫১:১০
প্রজন্ম ডেস্ক;
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে পরের দিন ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত পর্যন্ত সকল ধরণের মোটরসাইকেল এবং ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা হতে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব বা কার, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) আরএমপি সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন, রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন বা মোটর সাইকেল এ নিষেধাজ্ঞায় শিথিলযোগ্য থাকবে।
শিথিলযোগ্য অন্যান্য ক্ষেত্র হচ্ছে, আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন তবে বিমানবন্দরে বা বিমানবন্দর হতে ফিরে আসার ক্ষেত্রে টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন করতে হবে।
এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়ীতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্টের জন্য একটি ছোট আকৃতির জিপ, কার, মাইক্রোবাস, নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচল; টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি হতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহন, জাতীয় মহাসড়ক, বন্দর ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জনস্বার্থে জারিকৃত এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আরএমপি থেকে জানানো হয়েছে।
তবে কী নেপালের গণঅভ্যুত্থানকারীদের হাতে ক্ষমতা!
ইজরাইলের সবচেয়ে বড় বিমান বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাত
তেল আবিবসহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ
২ উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল
পাম্পে জ্বালানি তেল সংকটে চালকদের ক্ষোভ
টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
অবৈধভাবে সার পাচারের সময় ৪ টি ট্রাক আটক
রংপুরে দিন-রাতের তাপমাত্রার ফাঁরাক ১৫ ডিগ্রি