প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৭:১৬
প্রজন্ম ডেস্ক;
শাহজালাল শ্রাবণ, গঙ্গাচড়া, রংপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ন্যায্য অধিকার পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন রংপুর-১ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী মো. রায়হান সিরাজী। তিনি বলেন, নারীকে শুধু ভোটের সময় নয়, রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সম্মান ও নিরাপত্তা দিতে হবে। ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শের আলোকে জামায়াতে ইসলামী নারীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা মহিলা বিভাগের আয়োজনে জামায়াত কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রায়হান সিরাজী বলেন, দেশের নারীরা আজ নানা ধরনের বৈষম্য ও নিরাপত্তাহীনতার শিকার। কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক মর্যাদার প্রশ্নে তারা প্রতিনিয়ত অবহেলিত হচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় নারীদের ব্যবহার করা হলেও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে—নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক। নারীদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি পারিবারিক ও সামাজিক পর্যায়ে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে।
মহিলা সমাবেশে তিনি আরও বলেন, ইসলামী সমাজব্যবস্থায় নারীদের জন্য আলাদা সুরক্ষা ও সম্মানের বিধান রয়েছে। জামায়াতে ইসলামী সেই আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নারীদের হয়রানি, নির্যাতন ও বৈষম্য বন্ধে কঠোর অবস্থান নেবে। তিনি নারীদের উদ্দেশে বলেন, নিজেদের অধিকার আদায়ে সচেতন ও সংগঠিত হওয়ার বিকল্প নেই।
সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আফরোজা বেগম, রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য ও পরশুরাম থানা নির্বাচনী কেয়ারটেকার সালমা বেগম, উপজেলা সহকারী সেক্রেটারি লাইলুন্নাহার রিনা, ইসমত আরা বেগম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমিন নাহার। এছাড়া গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, নায়েবে আমির মো. তাজ উদ্দিন ও উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত
একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে: আসিফ মাহমুদ
দাঁড়িপাল্লার প্রচারণার কারণে সাইবার বুলিং ১০০ গুন বেড়েছে: ডা. মাহমুদা মিতু
নারী নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে : জাইমা রহমান
এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রী হওয়ার আশ্বাস পেলেন যারা
নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দাড়িপাল্লায় সমর্থন দিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করলেন ইয়ামিন মোল্লা।
ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে : তারেক রহমান
ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
পাবনায় মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতাকে কুপিয়ে জখম, জামায়াতের বিক্ষোভ